ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

করোনায় ঢাকাসহ ৬২ জেলায় মৃত্যু নেই

ads

২০ মাস পর গত পরশু ( ২০ নভেম্বর) করোনায় মৃত্যুহীন ছিল দেশ। তার ঠিক ২৪ ঘণ্টার পর ২১ নভেম্বর মৃত্যু হয় সাত জনের। সোমবার (২২ নভেম্বর) করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


স্বাস্থ্য অধিদফতর জানায়, যে দুজনের মৃত্যু হয়েছে তাদের একজন ঢাকা বিভাগের গাজীপুরের, আরেকজন চট্টগ্রাম বিভাগের নোয়াখালীর বাসিন্দা।


অর্থাৎ ঢাকা বিভাগের ঢাকাসহ দেশের ৬২ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

ads
ads
ads

Our Facebook Page